শনিবার, ১১ জুন, ২০১১

আমি মরতে চাই না, তবে চাইনা নেশাগ্রস্তের মত জীবন কাটাতে,
আমি স্বপ্ন দেখতে ভয় পাইনি, তবু সবাই আমার বাড়ন্ত স্বপ্নগুলোকে ভয় দেখিয়ে গেছে চীরদিন ।
আমি কবি না, আমি কবিতা লিখতে জানি না ,
আমি জানিনা ছন্দমিলের ছন্দ কথা ,
তবু মনের খুব ভিতরে , সাদা কাগজে দাগ কাটার নোংরা ইচ্ছেটা রয়ে গেছে ।
আমি কবি নই, আমি কবিতা লিখতে জানিও না ।

আমি জানি, কবিরা পোষ মানে না,
পোষ মানে পশুরা,
তবু অবুঝের মত মনের ভিতর পোষ মানাতে চেয়েছি,
এক অচেনা কবিকে ।

কবিরা কল্পনা করে ,
আমিও করি,
অন্য রকম একটা পৃথিবীর কল্পনা, হয়ত অন্য কোন পৃথীবীরই কল্পনা,
আমি কল্পনা করতে ভয় পাইনি, তবুও সবার কাছে আমার নির্দোষ কল্পনাগুলো দোষী হয় ।
আমি বলি, তবুও, আমার নিশ্বাসে স্বপ্নের ঘ্রাণ পাবে,
নিকোটিনের না… … …

আমি মরতে চাইনা, তবে নেশা না করেও,
আজ নিজেকে বড় নেশাগ্রস্থের মতন লাগে,
নেশাগ্রস্তের মত জীবন কাটাতে আমি চাইনা ।

আমি মরতে চেয়েছি, আনেকবার,
পৃথিবী আমাকে মরতে দেয়নি,
তাই পৃথিবীর প্রতি আমার বড় অভিমান ।

আমি মরতে চেয়েছি, বিষন্ন কোন দিনে,
আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে
আমার মুখ ছুঁয়েছে, গাল ছুঁয়েছে,
কোন রূপসীর মত হৃদয়ও ছুয়েছিল হয়ত,
টের পাইনি ।

আমি মরতে চেয়েছি, গভীর রাতে,
সবার অগোচরে,
হারিয়ে যেতে চেয়ে ছিলাম,
নিশব্দে ।

পৃথিবী আমাকে মরতে দেয়নি,
তাই পৃথিবীর প্রতি আমার বড় অভিমান ।

পথভ্রষ্ঠ এক জোনাকি পোকা, নেমে এল আমার ঠিকানায়,
আমার হাতের মুঠোয় সারারাত , নিঃশব্দে কি যেন বলে গেল,
তার ছোট্ট আলোটা জ্বেলে দিয়ে গেল, কোথায় যেন ।


কোথায় যেন, আমি জনিনা,
তবে আলোটা ঠিকঠিক দেখতে পাই, এখনও ।

আমি মরতে চাইনি, আমি মরতে চাইনা
আমি জানিনা আমি কি বলছি,
তবে আমি জানি, আমি কি বলতে চাই ।
আমি আমার কথা বলে যেতে চাই,
আমি চাই আমার চোখের তারায় আশাহত মানুষগুলোকে
সেই আলোটা দেখাতে ।

আমি আমার নামে নামফলক চাইনা ,
চাইনা আমার মোমের মুর্তিও তুসোর মিউজিয়াময়ে ।
আমি নগ্নপদে হাটতে চাই, এই পৃথিবীর উর্বর মাটিতে,
বুনে যেতে চাই আমার স্বপ্নগুলোকে,
দেখে যেতে চাই আমার স্বপ্নগুলো আমার আশেপাশে,
আমি আমার স্বপ্নগুলোকে সত্যি করতে চাই,
সেগুলো না বাঁচলে আমার যে বেঁচে থাকতে কষ্ট হয় ।

মরে যেতাম, কিন্তু
পৃথিবী আমাকে মরতে দেয়না,
তাই পৃথিবীর প্রতি আমার বড় অভিমান ।


আমি জানি,
আমি আমার মনের কথাগুলো একদিন বলে যেতে পারবো,
আমি জানি,
আমি পারবোই । হয়ত,
সেদিন কবিতার ছন্দে কথাগুলো বলা হবে না,
কবিতার ছন্দে বলতে পারলে খুশিই হতাম ।
কিন্তু,
আমি যে কবি না, আমি কবিতা লিখতে জানি না ,
আমি জানিনা ছন্দমিলের ছন্দ কথা,
আমি কবি না, না না
আমি কবি না,
না ………………………….